গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National চালু ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, তবে করমর্দন নয়

    চালু ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান, তবে করমর্দন নয়

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দীর্ঘ ১২ দিন বন্ধ করার পর ফের চালু হয়েছে বিটিং রিট্রিট অনুষ্ঠান। পাঞ্জাবের আটারী, হুসেইনিওয়ালা, সাদকি চেকপোস্টেএই অনুষ্ঠান দেখতে পারবেন সাধারণ মানুষ, জানিয়েছে বিএসএফ।
    বিএসএপের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলজেল জানিয়েছেন, বিটিং রিট্রিট অনুষ্ঠান চালু হলেও কুচকাওয়াজের সময় সীমান্তের গেট খোলা হবে না। এবং বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সদের মধ্যে কোনও রকম করমর্দন হবে না। কাশ্মীরের বৈসরন উপত্যকার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর-এর পরদিন ৮ মে থেকে রিট্রিট সেরিমনি বন্ধ রাখা হয়েছিল সাধারণ মানুষের জন্য।
    বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ। একই সঙ্গে পাক রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের করমর্দনের বিষয়টাও বন্ধ রাখা হয়েছিল। তবে নিয়ম মেনে প্রতিদিন সন্ধ্যায় বিএসএফের পতাকা নামানোর অনুষ্ঠান চলত।