গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের সাংসদ হয়ে এবার রাজ্যসভায় ঋতব্রত

    তৃণমূলের সাংসদ হয়ে এবার রাজ্যসভায় ঋতব্রত

    0
    810
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিপিএমের পর এবার তৃণমূলের সাংসদ হয়ে রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ঋতব্রত।
    আর জি করকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছাড়েন জহর সরকার। এরপর ৭ ডিসেম্বর জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল। ১৩ ডিসেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকেই জয়ী ঘোষণা করা হয়। ২০১৪-য় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম। কিন্তু দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০১৭-য় তাঁকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। দল বিতাড়িত করলেও ২০২০ পর্যন্ত সাংসদ ছিলেন ঋতব্রত। এরপর তৃণমূলে যোগ দিয়েছিলেন।
    এরপর তাঁকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এবার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়