কনটেন্ট বানিয়েই কোটিপতি

0
135
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট বানানো এখন আর কোনো শখ বা বাড়তি আয়ের সুযোগ নয়,এটি অনেকের জন্য পরিণত হয়েছে একটি লাভজনক ক্যারিয়ারে।সৃজনশীলতার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করার পাশাপাশি ক্রিয়েটররা এখন সে অর্থ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথেও এগিয়ে যাচ্ছেন।

বিনোদনের সীমানা ছাড়িয়ে কনটেন্ট ক্রিয়েশন আজ এক বিশাল ব্যবসায় রূপ নিয়েছে। এর মধ্যে,কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সবচেয়ে বেশি আয় করছেন মিস্টার বিস্ট।ফলোয়ারের সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটরদের একজন মিস্টার বিস্ট। তার ফলোয়ারের সংখ্যা ৫০ কোটিরও বেশি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৩৮ কোটি। স্কুইড গেম সাজানো থেকে শুরু করে সমুদ্রে ভেলায় বেঁচে থাকার মতো কনটেন্ট তৈরি করে প্রতিটি ভিডিওতে প্রায় ১০ কোটি ভিউ পান তিনি। কনটেন্ট ক্রিয়েশন, পোশাক ব্র্যান্ড এবং তার স্ন্যাকস ও চকলেট ব্র্যান্ড ফিস্টেবলস থেকে তার বার্ষিক আয় ৬০ কোটি ডলারেরও বেশি। এরপর বুলিয়িং, বর্ণবাদ ও বৈষম্য নিয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়েছেন ধার মান। তার ফলোয়ার প্রায় ১২ কোটি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা আড়াই কোটি। ভিডিও ছাড়াও তিনি ফিফথ কোয়ার্টার এজেন্সি নামের একটি ক্রিয়েটর এজেন্সি এবং লাইভগ্ল্যাম নামের একটি বিউটি ব্র্যান্ড পরিচালনা করেন। তার বার্ষিক আয় প্রায় সাড়ে চার কোটি ডলার। এদিকে,বিখ্যাত ব্র্যান্ড যেমন গার্নিয়ার ও সেরাভের সঙ্গে কাজ করেছেন চার্লি ডি আমেলিও। এমনকি তিনি ব্রডওয়ের মিউজিক্যাল অ্যান্ড জুলিয়েট-এও অংশ নিয়েছেন। তার মোট আয় বর্তমানে প্রায় সাড়ে চার কোটি ডলার বলে ধারণা করা হয়। অন্যদিকে,স্ট্যান্ডআপ কমেডিয়ান ম্যাট রাইফ তার তীক্ষ্ণ রসবোধ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ফলোয়ারের সংখ্যা তিন দশমিক তিন কোটির বেশি।তিনি নেটফ্লিক্স স্পেশাল ম্যাট রাইফ ন্যাচরাল সিলেকশন এবং ম্যাট রাইফ লুসিড এ ক্রাউডওয়ার্ক স্পেশাল-এ অভিনয় করেছেন।পাশাপাশি তিনি প্রকাশ করেছেন আত্মজীবনীমূলক বই,ইওর মম’স গনা লাভ মি। তার বার্ষিক আয় প্রায় পাঁচ কোটি ডলার।প্রাক্তন নাসা ইঞ্জিনিয়ার মার্ক রবার বিজ্ঞানের প্রতি কৌতূহল বাড়াতে সৃজনশীল ভিডিও তৈরি করেন। তার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা ছয় দশমিক ছয় কোটি এবং বার্ষিক আয় প্রায় আড়াই কোটি ডলার। আর,মাত্র ১৩ বছর বয়সী রায়ান কাজি তার ইউটিউব চ্যানেল রায়ানস ওয়ার্ল্ড দিয়ে শিশুদের জন্য বিনোদন ও শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তার তিন কোটি ৯০ লাখ সাবস্ক্রাইবার এবং নিকলোডিয়ন, ওয়ালমার্ট ও টার্গেটের মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে। রায়ানের সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ডলার।