গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অভিনেতা হওয়া কঠিন ছিল মনোজের জন্য

    অভিনেতা হওয়া কঠিন ছিল মনোজের জন্য

    0
    143
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর অভিনয় ইন্ডাস্ট্রিতে পা রাখা খুব সহজ ছিল না। বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম মনোজের।

    অভিনয়ে আসার জন্য বাবার কাছে একটা সময় মিথ্যা বলতে হয়েছিল তাকে। ছোটবেলা থেকেই মনোজের স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার।একটা সময় প্রচুর পরিশ্রমও করেছেন তিনি। দ্য অনুপম খের শো-তে একবার অভিনেতা বলেছিলেন, তার বাবা পেশায় কৃষক। তবে বাবা চাননি ছেলে অভিনেতা হোক। ডাক্তার হওয়ার জন্য তাকে দিনরাত উৎসাহিত করতেন।অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় মনোজের বাবার।তাই তিনি তার ছেলের মাধ্যমেই সমস্ত স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন।যে কারণে তিনি সাত বছর বয়সে মনোজকে হোস্টেলে পাঠিয়েছিলেন।এত অল্প বয়সে বাড়ি থেকে দূরে থাকার বিষয়টা মন থেকে মেনে নিতে পারেনি অভিনেতা মনোজ বাজপেয়ী।হোস্টেলে পাঠানোর বিষয়ে তার পরিবারের সদস্যদের কাছেও অভিযোগ করেছিলেন। বলেছিলেন, অনেক ছোট ছিলেন তখন।

    বড় ছেলেমেয়েরা তাঁকে ভীষণ ভাবে বিরক্ত করত। তবে অভিনেতা হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল বলেও জানিয়েছিলেন মনোজ। দিল্লিতে পা রাখার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল।