গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology সিদ্ধান্ত নেওয়ায় মৌমাছি ‘মানুষের মতোই’ স্মার্ট

    সিদ্ধান্ত নেওয়ায় মৌমাছি ‘মানুষের মতোই’ স্মার্ট

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পরিশ্রমের বেলাতে মৌমাছির উদাহরণ পুরোনো বিষয়।কিন্তু সিদ্ধান্ত গ্রহণের বেলাতেও যে তারা রীতিমতো স্মার্ট সেটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

    আমেরিকান বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন নটিল ডটআস লিখেছে, মানুষ যেমন কেনাকাটার সময় ফলের রং বা ঘ্রাণ দেখে সেরাটি বেছে নেয়, মৌমাছিরাও ঠিক একইভাবে পরিস্থিতি বুঝে সহজ বা জটিল সংকেত ব্যবহার করে দ্রুত সঠিক ফুলটি নির্বাচন করে। তাদের এই স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার কৌশল বিজ্ঞানীদের রীতিমতো অবাক করেছে।মৌমাছি সম্পর্কে যত বেশি জানা যাচ্ছে ততই এদের এমন সব মানসিক দক্ষতার পরিচয় মিলছে, যা অনেকটা মানুষের মতোই।এক শতাব্দী আগে আচরণবিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ আবিষ্কার করেছিলেন, মৌমাছিরা নাচের মাধ্যমে একে অপরকে ফুলের মধুর সন্ধান দেয়। ওই সময় থেকেই এদের অসাধারণ বুদ্ধিমত্তার বিষয়টি সামনে আসতে শুরু করেএক গবেষণায় দেখা গেছে, মৌমাছিরা চোখের দেখা কোনো জিনিসকে আলাদা করতে, বিমূর্ত নিয়ম শিখতে এবং প্রাথমিক গণিতও বুঝতে পারে। এখন নতুন গবেষণায় এ তালিকায় যোগ হয়েছে মৌমাছির মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।বাম্বলবি কীভাবে পরিস্থিতি অনুসারে তাদের শেখার ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া পরিবর্তন করে তা নিয়ে গবেষণা চালিয়েছেন জার্মানির গবেষকরা।একটি বাম্বলবি প্রতিদিন শত শত ফুল পরিদর্শন করে। ফলে একে অসংখ্যবার সিদ্ধান্ত নিতে হয় যে কোন ফুলটি তাকে মধু দেওয়ার বেলায় অপেক্ষাকৃত ভালো।

    গবেষকরা প্রথমে মৌমাছিদের এক বিশেষ রঙের সঙ্গে নির্দিষ্ট নকশা বা আকৃতির সমন্বয় চিনতে প্রশিক্ষণ দেন, যার মাধ্যমে এরা বুঝতে পারে কোন ফুলটিতে মধু আছে আর কোনটিতে কেবল জল।