গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘ড্রোন হামলা’-র মহড়ায় মৌমাছি হানা!

    ‘ড্রোন হামলা’-র মহড়ায় মৌমাছি হানা!

    0
    200
    ছবি : সংগৃহীত
    রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলার মহড়া চলাকালীন ঝাঁকে ঝাঁকে উড়ে এসে মৌমাছির আক্রমণ করে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের। প্রাণ বাঁচাতে পড়িমরি করে ছোটেন তাঁরা। কেউ আবার মাঠে শুয়ে পড়েন।
    অনেক চেষ্টায় উদ্ধার করা হয় তাঁদের। জানা গিয়েছে, ঝালোয়ারের কালি সিন্ধ বাঁধেও ড্রোন হানার মক ড্রিল চলছিল। সে সময় বাঁধের উপরে আকাশে ওড়ানো হচ্ছিল বেশ কয়েকটি ড্রোন। অভিযোগ, তাতেই চটে যায় বাঁধে নীচে থাকা মৌমাছিরা।
    তারা ছুটে এসে হামলা করে মহড়ায় যোগ দেওয়া অফিসারদের। মহড়ায় উপস্থিত ছিলেন জেলাশাসক অজয় সিং রাঠৌর, পুলিশ সুপার রিচার তোমর-সহ সরকারি অফিসারেরা। তাঁদের দিকে ধাওয়া করে ছুটে আসে মৌমাছির দল। এসপি এবং জেলাশাসক কোনও মতে ছুটে ঢুকে পড়েন কন্ট্রোল রুমে। কোনও কোনও অফিসার মাটিতে শুয়ে পড়েন।