
গ্রেটেস্ট শো অন আর্থ উন্মাদনাতেই মজতে যাচ্ছে পুরো বিশ্ব। মাঠের উত্তাপ ছাড়িয়ে এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে লেগো। ফুটবল ফ্যানদের জন্য তৈরি করেছে মিনিফিগার সিরিজ।
যেখানে একসঙ্গে দেখা মিলবে ফুটবলের চার তারকাকে।ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রকে ছোট আকারে ব্লকের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে।বিশ্বকাপ আমেজকে আরো একধাপ এগিয়ে নিয়েছে লেগোর এমন অভিনব কর্মকাণ্ড। এর আগেও লেগো বিশ্বকাপে ভিন্ন এক মাত্রা যোগ করেছিল। সেবার হুবহু প্রায় বাস্তব আকৃতির ফিফা বিশ্বকাপ ট্রফির মডেল বানিয়ে ছিল।এবার সেই উদ্যোগকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে ফুটবল তারকাদের মিনিফিগার প্রকাশ করেছে।লেগো কর্তৃপক্ষ একটি টিজার ট্রেলার প্রকাশ করে। সেখানে দেখা গিয়েছে চার তারকা ফুটবলার লেগো ভার্সণের বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে লড়াই করছেন। ভিডিওটি ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রতিটি মিনিফিগার সেটে সংশ্লিষ্ট ফুটবলারের জাতীয় দলের জার্সি পরিহিত ক্ষুদ্র মডেল রাখা হয়েছে।
পাশাপাশি রয়েছে তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী বিশেষ ডিজাইনের স্ট্যান্ড,রোনালদোর জন্য আর, এমবাপ্পের জন্য এম, মেসির জন্য এল এবং ভিনিসিয়ুসের জন্য ভি আকৃতির ভেস।এ ছাড়া রোনালদো ও মেসির জন্য আলাদা করে ফুটবল লেজেন্ড ভার্সনও তৈরি করেছে লেগো।









