গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সোনমার্গের সুড়ঙ্গের ছবি পোস্ট করে মোদীকে সাধুবাদ ওমরের

    সোনমার্গের সুড়ঙ্গের ছবি পোস্ট করে মোদীকে সাধুবাদ ওমরের

    0
    168
    ছবি সৌজন্যে : এক্স
    সোমবার শ্রীনগর-লাদাখ জাতীয় সড়ক প্রকল্পের আওতায় সোনমার্গের জেডমোরহ সুড়ঙ্গের উদ্বোধন করতে কাশ্মীরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাঁর আগমন ঘিরে তুঙ্গে প্রস্তুতি।
    এই আবহেই প্রস্তুতি পর্ব সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এমনকি, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কাশ্মীরে চলা উন্নয়নকেও ইঙ্গিতে সাধুবাদ মুখ্যমন্ত্রী। এক্স মাধ্যমে তাঁর সোনমার্গের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে ওমর আবদুল্লা লিখেছেন, প্রধানমন্ত্রী আগমন ঘিরে সোনমার্গ কতটা তৈরি তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলেন। জেডমোরহ সুড়ঙ্গের উদ্বোধনের মাধ্যমে সোনমার্গে গোটা বছরই এবার ভিড় বাড়বে পর্যটকদের। উন্নয়ন হবে এলাকার। যার জেরে আর স্থানীয় মানুষজনদেরও এলাকা ছেড়ে চলে যেতে হবে না। এছাড়াও, এবার কার্গিল ও লেহ-তে যাওয়ার ঝক্কি অনেকটাই কমবে।
    কাশ্মীর মুখ্য়মন্ত্রীর এহেন পোস্টে অনেকটাই আপ্লুত খোদ প্রধানমন্ত্রী। এক্স মাধ্যমে ওমর আবদুল্লা-র পোস্টে প্রত্যুত্তর দিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সোনমার্গ যাওয়ার জন্য অকূল আগ্রহে অপেক্ষা করছেন।