
মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন বাড়ানোর পরিকল্পনা ভেস্তে যেতেই লোকসভার এবং রাজ্যসভার বিশেষ অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।
শাসকদল বিজেপির নেতারা শনিবার থেকেই বিরোধীদের মহিলাবিরোধী হিসাবে চিহ্নিত করে নেমে পড়েছেন ময়দানে।সরব হয়েছেন বিরোধী জোট ইন্ডিয়া’ও।পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা ভোটের আগে শনিবার বিরোধী নেতারা পরবর্তী রণকৌশল নিয়ে বৈঠক করেছেন।
বিরোধী জোটের বৈঠকের পরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের বড় জয়। এই ফলাফল বিরোধীদের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করেছে এবং ক্ষমতাসীন পক্ষের ষড়যন্ত্রে প্রথম বার আঘাত হেনেছে।
