ভারত-পাক উত্তেজনায় উদ্বিগ্ন বেজিং, জঙ্গির কার্যকলাপের নিন্দা

0
130
ছবি সৌজন্যে : এক্স
ভারত-পাক উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে চিন। জঙ্গি কার্যকলাপের নিন্দা করে বিবৃতিও জারি করেছে চিনা বিদেশমন্ত্রক। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লি জিয়ানের দাবি, ভারত-পাক উত্তেজনায় উদ্বিগ্ন বেজিং।
ভারত ও পাকিস্তান দুই দেশই চিনেরও প্রতিবেশী। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে চিন। দু পক্ষকেই শান্তি এবং স্থিতবস্তা বজায় রাখার আর্জি জানানো হয়েছে। দুই দেশকেই আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের চুক্তি মেনে চলতে হবে। বর্তমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক বিশ্বেস সঙ্গে কথা বলতে প্রস্তুত চিন, বলে জানিয়েছেন লি জিয়ান।