দলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে বেলাগাম হুমায়ুন

0
370
ছবি সৌজন্যে : নিজস্ব

দলেরই নেতাকর্মীদের বেলাগাম আক্রমণ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

কিন্তু ৩ মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত, কারও দৃষ্টি নেই। মুর্শিদাবাদের মানুষ সোচ্চার হলে তাহলে সবাই ছুটবে। নিজেরাই নির্বোধ। নিজেরাই নিজেদের মধ্যে মারামারি, কামড়াকামড়ি করতে ব্যস্ত। এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র। আর তৃণমূলের কিছু জনপ্রতিনিধি দায় ঠেলাঠেলির কথা বলছেন।

জনগণ সময় এলে ঠিক জবাব দেবে। এর আগেও বহুবার মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছেন হুমায়ুন কবির।