গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata বেলেঘাটার রাজুর পুলিশ হেফাজত, বরানগরকাণ্ডে গ্রেফতার ২

    বেলেঘাটার রাজুর পুলিশ হেফাজত, বরানগরকাণ্ডে গ্রেফতার ২

    0
    41
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রোমোটিং বিবাদে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, কথা না শুনলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। সুকোমল দেবনাথের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে বেলেঘাটার দাপুটে তৃণমূল নেতা রাজু নস্করকে।
    সেই রাজু নস্করকে রবিবার আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও বিচারক রাজু নস্করকে ১৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে বাইপাসের অভিষিক্তা থেকে রাজু নস্করকে গ্রেফতার করে লালবাজারের গুণ্ডাদমন শাখার অফিসাররা। এদিকে বরানগরে তোলাবাজি দিতে অস্বীকার করায় ইন্টেরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রাহুল যাদব এবং আয়ুষ কুণ্ডকে বরানগর থানার পুলিশ গ্রেফতার করেছে। ইন্টেরিয়ার ডিজাইনারকে মারধরের ঘটনা নাম জড়ায় তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি শঙ্কর রাউতের। আক্রান্ত ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের দাবি শঙ্কর রাউত ও তাঁর দলবল ১ লাখ টাকা তোলা চেয়েছিলেন। তোলা দিতে অস্বীকার করায় সুদীপ্ত ঘোষকে বাড়িতে ঢুকে মারধর, ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
    রিভালভারের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ। মারধরের সেই ভিডিও পোস্ট করে আক্রমণ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।