রাস্তায় মদ্যপান, প্রতিবাদে বেধড়ক মার শিক্ষককে

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে যুবক ও যুবতীদের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা।
রাস্তায় ৬ জনকে মদ্য়পান করতে দেখে প্রতিবাদ শিক্ষকের। ৫ থেকে ৬ জন শিক্ষকের উপর হামলা চালায়। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের শিক্ষকের পরিবারের। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভি ফুটেজে শিক্ষককে মারধর করতে দেখা যাচ্ছে এক মহিলাকে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় যথেষ্ট পরিচিত আক্রান্ত ব্যক্তি। তিনি পেশায় গৃহশিক্ষক, আঁকা শেখান। ভোরবেল রাস্তায় বসে মদ্যপান করায় প্রতিবাদ করেছেন বলে বেধড়ক মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক ভাবে চিকিৎসা করিয়ে আপাতত বাড়িতেই রয়েছেন নিরুপম। তবে গোটা ঘটনায় আতঙ্কিত তিনি।