গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বেলঘরিয়া শ্যুটআউটে গ্রেফতার ১, অধরা মূল অভিযুক্ত

    বেলঘরিয়া শ্যুটআউটে গ্রেফতার ১, অধরা মূল অভিযুক্ত

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেলঘরিয়ায় শ্যুটআউটে অবশেষে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভিকি যাদব। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দল যাদব। সূত্রের খবর, ধৃত ভিকি মূল অভিযুক্তের অন্যতম খাস লোক।
    শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। হামলায় আহত হন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আর জি করে ভর্তি করতে হয়। আগরপাড়ার বাসিন্দা সন্তু তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর পেটের পাশ বরাবর গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। হামলার পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
    বেলঘরিয়ায় শ্যুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্র মারফৎ খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দলের বিবাদের শুরু।