রাশিয়াকে রুখতে ইউক্রেনকে এফ-১৬ বেলজিয়ামের

0
154
Belgium F 16 to Ukraine to stop Russia
Belgium F 16 to Ukraine to stop Russia
রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজ়ন্ডার ডি ক্রো এই মর্মে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেছেন।
ওই চুক্তি অনুযায়ী বেলজিয়াম ৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে ইউক্রেনকে। এর আগে গত বছর ইউরোপের অন্য দুই দেশ, নেদারল্যান্ডস ৪২টি এবং ডেনমার্ক ১৯টি এফ–১৬ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেনকে।ভলোদিমির জ়েলেনস্কি গত বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কাছে এফ-১৬ যুদ্ধবিমান-সহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম চেয়েছিলেন। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের কাছেও আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জামের আবেদন জানিয়েছিলেন তিনি।এরপরে মে মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দফতর রুশ হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কথা ঘোষণা করেছিল।