গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ডে ব্রুইনেকে নভেম্বরেও পাবে না বেলজিয়াম

    ডে ব্রুইনেকে নভেম্বরেও পাবে না বেলজিয়াম

    0
    148

    চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে কেভিন ডে ব্রুইনের। সঙ্গে ঠাসা সূচির ধকল তো আছেই। শরীরকে তাই কিছুটা বাড়তি বিশ্রাম দিতে চান বেলজিয়ামের তারকা মিডফিল্ডার। সেজন্য জাতীয় দল থেকে বিরতি চেয়েছেন তিনি।নেশন্স লিগের আগামী দু’ ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ দমিনিকো তেদেস্কো।

     

    ওই সময়ই ডে ব্রুইনের বিশ্রাম চাওয়ার কথাটি নিশ্চিত করেছেন তিনি।এদিকে আগামী বৃহস্পতিবার ইতালির বিপক্ষে খেলবে বেলজিয়াম। এর তিন দিন পর ১৪ অক্টোবর তারা মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে। এই দুই ম্যাচ তো বটেই, নভেম্বরে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচেও ডে ব্রুইনেকে পাবে না রেড ডেভিল খ্যাত দলটি।উল্লেখ্য গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ম্যানচেস্টার সিটি তারকা ডে ব্রুইনে। প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরার জন্য ছুটতে গিয়ে পায়ের পেশিতে টান লাগে তার। মাঝমাঠের সবচেয়ে বড় ভরসাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি সিটি কোচ গুয়ার্দিওলা।ওই চোটে সিটির শেষ চার ম্যাচে খেলতে পারেননি ডে ব্রুইনে। আন্তর্জাতিক বিরতির আগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ গুয়ার্দিওলা।অন্যদিকে গত সেপ্টেম্বরে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হারের পর জাতীয় দলের সতীর্থদের মানসিকতা, অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডে ব্রুইনে। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়েও তখন সংশয় প্রকাশ করেন ৩৩ বছর বয়সী ফুটবলার।এবার বেলজিয়ামের দলে ডে ব্রুইনে না থাকায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত হচ্ছে। তবে তেদেস্কো নিশ্চিত করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে চান ডে ব্রুইনে।