গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle ত্বকের যত্নে উপকারী পান পাতা 

    ত্বকের যত্নে উপকারী পান পাতা 

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    খাবার খাওয়ার পর এক খিলি পান খাওয়ার চল বাঙালির বহু পুরনো অভ্যাস।হজমশক্তি বাড়ানো বা মুখের দুর্গন্ধ দূর করতে পান পাতার জুড়ি মেলা ভার।

    কিন্তু, আয়ুর্বেদ শাস্ত্রে পান পাতাকে ত্বকের জন্য ভেষজ মহৌষধ বলা হয়েছে? অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর পান পাতা ত্বকের ব্রণ, কালো ছোপ ও রুক্ষতা দূর করতে জাদুর মতো কাজ করে।বর্তমানে মানুষ রাসায়নিক প্রসাধনী ছেড়ে যখন ভেষজ রূপচর্চায় ঝুঁকছে, তখন আপনার ঘরে থাকা পান পাতাই হতে পারে নিখুঁত ত্বকের চাবিকাঠি।আসলে,পানে থাকা ট্যানিন ও এসেনশিয়াল অয়েল ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায়। পান পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে।সেক্ষেত্রে কয়েকটি টাটকা পান পাতা ধুয়ে বেটে নিন।এর সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জলেতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ব্রণ শুকিয়ে যাবে এবং লালচে ভাব কমে যাবে।পাশাপাশি পান পাতা ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে ত্বকে প্রাকৃতিক আভা ফিরে আসে।এর জন্যে ৩–৪টি পান পাতা বেটে তার সঙ্গে এক চামচ বেসন ও সামান্য মধু মেশান।এই প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর।অন্যদিকে,অনেকেরই চোখের নিচে বা গালে জেদি কালো দাগ থাকে। পান পাতার রস এই পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।পান পাতার রস বের করে তাতে কয়েক ফোঁটা নারকেল তেল বা ই-ক্যাপসুল মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাতে ঘুমাতে যান। নিয়মিত ব্যবহারে দাগ হালকা হয়ে আসবে।এর বাইরে,পান পাতা ব্যবহারে চুলকানি কমায়। ত্বকে অ্যালার্জি বা র‍্যাশ হলে পান পাতা সিদ্ধ জল দিয়ে সেই জায়গা ধুয়ে ফেললে দ্রুত আরাম পাওয়া যায়।তেলতেলে ভাব দূর করে,যাদের ত্বক খুব তৈলাক্ত, তারা পান পাতা বাটা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ হয়।তবে মনে রাখতে হবে পান পাতা বেশ শক্তিশালী ভেষজ।

    তাই মুখে সরাসরি ব্যবহারের আগে হাতের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে দেখে নিন আপনার ত্বকে কোনো জ্বালা হচ্ছে কি না। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি।