গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle কাঁচা আমের উপকারিতা

    কাঁচা আমের উপকারিতা

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গরমে একটুকরো টক-মিষ্টি কাঁচা আম যেন দারুণ তৃপ্তির উৎস। শরবত, টক ডাল কিংবা নুন –লঙ্কা মাখানো, যেভাবেই খান না কেন, কাঁচা আম শুধু স্বাদের দিক থেকেই নয়, বরং স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অনন্য।

    বিশেষ করে লিভার বা যকৃত সুস্থ রাখতে কাঁচা আমের ভূমিকা রয়েছে উল্লেখযোগ্য। পুষ্টিবিদদের মতে, কাঁচা আম লিভারে বাইল বা, পিত্তরস উৎপাদন বাড়াতে সাহায্য করে,যা শরীরের অতিরিক্ত চর্বি ভাঙতে এবং টক্সিন বা দূষিত উপাদান বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সেইসঙ্গে,এতে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং ফাইবার লিভারকে সক্রিয় রাখে এবং শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়ক।এদিকে,লুপেওল নামক একটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে কাঁচা আমে, যা লিভারকে নানা রকম ক্ষতি থেকে রক্ষা করে।এতে থাকা ভিটামিন বি ও ফাইবার রক্তে কোলেস্টেরল কমায় এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে।হজম শক্তি বাড়ায়,কোষ্ঠকাঠিন্য, এসিডিটি এবং বদহজমে কাঁচা আমের প্রাকৃতিক হজমকারী উপাদান কাজ করে।দাঁত ও মাড়ির সুরক্ষা  করে কাঁচা আম। প্রচুর ভিটামিন সি থাকায় এটি স্কার্ভি প্রতিরোধ করে, দাঁতের ক্ষয় রোধ ও গলার দুর্গন্ধ দূর করে।আবার,রক্তাল্পতা বা হিমোফিলিয়ার মতো সমস্যায় কাঁচা আম সহায়ক।

    এটি রক্তকণিকা তৈরি করে ও রক্ত চলাচল উন্নত করে।পাশাপাশি কম ক্যালোরি ও কম চিনি থাকায় টক-মিষ্টি কাঁচা আম ওজন কমানোর ডায়েটের জন্য উপযুক্ত। সেইসঙ্গে,এতে থাকা ভিটামিন এ, সি ও কে ত্বককে উজ্জ্বল করে, চুলকে করে মজবুত এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে।