প্রতিদিন হাঁটলে শরীরের উপকার

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বিশ্বজুড়ে ডায়াবেটিস, ওবেসিটি বা,স্থূলতা ও কম বয়সেই হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এমনকি কিশোর বয়সেই অনেকে ফ্যাটি লিভারে ভুগছেন। 

চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত ও অলস জীবনযাপনের কারণেই এই ক্রনিক রোগগুলো শরীরে বাসা বাঁধছে। তবে কোনো ওষুধ ছাড়াই শুধু নিয়মিত হেঁটে এই সব জটিল রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’সহ একাধিক সংস্থার গবেষণা বলছে, সুস্থ থাকতে হলে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটতে হবে।আসলে,রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হাঁটাহাঁটি ওষুধের মতোই কাজ করে।হৃদরোগ বিশেষজ্ঞদের মতে,আপনি যত বেশি হাঁটবেন, তত বেশি সুফল পাবেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মাত্র ১০ মিনিট হাঁটলেও অকাল মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।এদিকে নিয়মিত হাঁটলে সারা শরীরে রক্ত সঞ্চালন সচল থাকে এবং প্রতিটা অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এটি শরীরের বাড়তি ওজন কমাতে ও বিপাক প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।ওদিকে,প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলেই হার্ট ও রক্তনালী সুস্থ থাকে, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়।সব মিলিয়ে,হাঁটা শুধু শরীরের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও এক দারুণ ব্যায়াম।হাঁটার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়।

এতে স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ, বিষণ্ণতা ও অবসাদ দূর হয়। চিকিৎসকদের মতে,পর্যাপ্ত ঘুম ও সুষম খাবারের পাশাপাশি এই সামান্য হাঁটার অভ্যাসই মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে।