
সম্প্রতি মেটা এআই অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে ইউজারদের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে পরিষেবাগুলো কাস্টমাইজ করা হয়েছে।এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইউজারদের সাথে আরও ব্যক্তিগতকৃত এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহের লক্ষ্য রাখে।
জানা গিয়েছে,এবার মেটা ইউজারদের ব্যক্তিগত তথ্য মনে রাখতে পারবে। অর্থাৎ তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ইউজারের জন্মদিন,সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই। সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই চ্যাটবটে আরও আকর্ষণীয় সব ফিচার অ্যাড করতে চলেছে হোয়াটসঅ্যাপ। গত মাসেই জানা গেছে মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা।বলা হচ্ছে,মেটা এআই মেসেজিং প্যাটার্ন, প্রিয় কথোপকথন, প্রতিদিনের কথাবার্তা এবং রিয়েকশন থেকে পছন্দ অপছন্দ নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, কোন ধরনের সংবাদ, ভিডিও বা ফটো পছন্দ করেন তা নির্ধারণ করতে পারে।কন্টেক্সট অনুযায়ী পরিবর্তন, এটি নির্দিষ্ট বিষয়ে আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে এবং সময়ের সাথে সাথে আরও ভালোভাবে বুঝতে পারে আপনি কোন ধরনের তথ্য বা সাহায্য চান।এর সঙ্গে যদিও মেটা এআই এই ব্যক্তিগতকৃত পরিষেবাগুলো প্রদান করে, তবে ইউজারের ডেটা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করা হয়।
গোপনীয়তার নিয়ন্ত্রণ ইউজারের হাতে থাকে যাতে তারা চাইলেই তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারে বা কাস্টমাইজেশনের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে পারে।








