
বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। এ বার ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন বেসরকারি সংস্থার কর্মীরা।
ফলে এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ডের লেনদেন যে আরও সহজ হবে, তা বলাই বাহুল্য। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটি চালু হতে পারে বলে সূত্র মারফৎ মিলেছে খবর। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, গ্রাহকরা যাতে ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের দাবি জানাতে পারেন, তার নীল নকশা তৈরি করা গিয়েছে।
বিষয়টি চালু করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইফিএফও কর্তৃপক্ষ। সেখান থেকে সবুজ সংকেত এলেই ইউপিআইতে শুরু হবে প্রভিডেন্ট ফান্ডের লেনদেন।
