
ছাব্বিশের নির্বাচনে বিজেপি, তৃণমূলকে পরাজয় করতে আসন সমঝোতা নিয়ে বিমান বসু, মহম্মদ সেলিমদের সঙ্গে বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকী।
বৈঠক শেষে নওশাদ জানিয়েছেন তৃণমূল, বিজেপিকে রুখতে বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে এক ঘণ্টারও বেশি সময় ধরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন নওশাদ। তিনি জানিয়েছেন চার মাস আগেই বিমান বসু এবং কংগ্রেস নেতৃত্বকে নির্বাচনী জোট নিয়ে আলোচনা করার জন্য চিঠি দিয়েছিলেন। কংগ্রেসের তরফে এখনও প্রতিক্রিয়া আসেনি। তবে বামেদের তরফে তাঁকে বৈঠকে ডাকা হয়েছে। যে দলের যেখানে শক্তি বেশি সেই আসনে সেই দলের প্রার্থী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।









