শনিবার ভোট গণনার কর্মীদের নিয়ে বৈঠকে মমতা -অভিষেক

0
39
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
শনিবার ভোটগণনার কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার আগে কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার গণনায় স্ট্রংরুমের নজরদারি, কাউন্টিং এজেন্টদের কী ভূমিকা, রণকৌশল ঠিক করতেই তৃণমূলের দুই সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন। এদিকে সোমবার ভোটগণনার আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটগণনাকেন্দ্রে কোনওরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল। সেই লক্ষ্যে গণনাকেন্দ্রে স্ট্র্যাটেজি ঠিক করতে শনিবার বিকেলে রাজ্যের ২৯১টি কেন্দ্রেরই কাউন্টিং এজেন্টকে নিয়ে বৈঠকে বসছেন তিনি। এসআইআর পর্বের শুরু থেকে ভার্চুয়াল বৈঠক করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির সময়ে ২ বার ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিএলএ এবং নেতাদের সঙ্গে পাঁচটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন। এরপর মার্চে ভোটঘোষণার পর থেকে প্রচার শুরু হয়ে যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ২২৬ আসনে জিতছে তৃণমূল। এই অবস্থায় গণনার দিনে কোনওরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল।