দায়িত্ব এড়ালেন ডেপুটি, সায়ন্তিকাদের শপথ পাঠ স্পিকারের

0
217
DWAYITWO ERALEN DEPUTY SAYANTIKA DER SHAPOTH PATH SPEAKER ER
DWAYITWO ERALEN DEPUTY SAYANTIKA DER SHAPOTH PATH SPEAKER ER
রাজ্যপালের নির্দেশ না মেনেই নজিরবিহীনভাবে বিশেষ অধিবেশনে শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার।
তৃণমূলের ২ বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর, ভগবানগোলা উপনির্বাচনে জয়ের পর দীর্ঘ এক মাস শপথ নিয়ে জটিলতা চলে। ২ বিধায়ক কেউই রাজভবনে গিয়ে শপথে রাজি ছিলেন না। এজন্য তাঁরা বিধানসভায় টানা ধর্নাও দিয়েছেন। এরমধ্যেই বৃহস্পতিবার হঠাৎ করে বিশেষ অধিবেশন ডাকেন বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে ঘুরিয়ে কার্যত হুঁশিয়ারিও দিয়েছিলেন। বিশেষ অধিবেশন ঘোষণা কয়েক ঘণ্টা পরেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিধানসভায় শপথের অনুমনি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তিনি শর্তও দেন। জানিয়ে দেন বিধানসভার ডেপুটি স্পিকারই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু রাজভবনের এই সিদ্ধান্ত মানবেন না বলে জানিয়ে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন বিধানসভায় স্পিকার থাকাকালীন তিনি কীভাবে শপথ পাঠ করাতে পারেন। এরপরেই বিএ কমিটির বৈঠকে দুই বিধায়কের শপথের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে দুই বিধায়কের শপথ অনুষ্ঠান বয়কট করে বিজেপি বিধায়করা।