
শিলিগুড়ি করিডরের কাছে পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হবে বলে জোর জল্পনার মধ্যেই সেই দাবি নস্যাৎ করেছে কেন্দ্র সরকার। এমন কোনও ভাবনাচিন্তা নেই বলে হয়েছে কেন্দ্রের তরফে।
পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে জল্পনার মধ্য়েই পিআইবি-র তরফে সত্যতা তুলে ধরে সোশ্যাল মিডিয়া জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, বিহারের কিছু জেলা এবং শিলিগুড়ি করিডরের কাছের কিছু এলাকা নিয়ে কেন্দ্রশাসিত এলাকা গড়ার পরিকল্পনা করছে কেন্দ্র।
এই দাবি ভুয়ো। এই নিয়ে শনিবার ধর্নামঞ্চ থেকে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি বলেছেন, বলছে পশ্চিমবঙ্গ ও বিহার ভাগ করে কেন্দ্র শাসিত অঞ্চল করবে। ওদের ধান্দা পশ্চিমবঙ্গকে ভাগ করা। বিহারকে করেছে একবার। লুটেপুটে খাওয়া ওদের কাজ।





