বাংলা-বিহার,২ রাজ্যের ভোটার প্রশান্ত কিশোর! 

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিহারে এসআইআর-র পরেও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ভোটকুশলী প্রশান্ত কিশোরের বাড়ি রয়েছে কালীঘাটে। এই নিয়ে প্রশান্ত কিশোরকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক।

নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের  নাম রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায়, একসঙ্গে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তিনি কলকাতার বাসিন্দা আর বিহারেও তাঁর কেন্দ্র বিহারের করহাগর বিধানসভা। সূত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড। এই ঠিকানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। সেই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে প্রশান্ত কিশোরের।

ভোটকুশলী প্রশান্তের ২ রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চাওয়া হয়েছে রিপোর্ট।