গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata জেলা সফর থেকে ফিরেই সোমে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

    জেলা সফর থেকে ফিরেই সোমে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তিন জেলায় প্রশাসনিক সফরের দিনেই আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার সফর সেরে চলতি সপ্তাহের শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইটি তৃতীয় মেয়াদে ৬৫ তম মন্ত্রিসভার বৈঠক। লোকসভা ভোটের পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই তৃণমূল নেতার খুনের পর মালদাতেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যাবেন আলিপুরদুয়ারেও। এবারই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল।
    ২০২৬-র বিধানসভা ভোটের আগে ৩ জেলায় প্রশাসনিক সভা, সেখান থেকেই ফিরেই কার্যত মন্ত্রিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।