
২২ জুন বাজেট অধিবেশনেই বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বড় ঘোষণা হতে চলেছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ-র আহ্বায়ক ভাস্কর ঘোষ।
বৈঠক শেষে বেরিয়ে তিনি জানিয়েছেন, আগামী ২২ তারিখ সুখবর পাবেন সরকারি কর্মীরা। ১ ঘণ্টার বৈঠক হয়েছে। তিনি বলেছেন, ইন্দু মালহোত্রা কমিটিতে পরের বৈঠক হবে। সেটাতে থাকবেন। আগের সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেনি। ওই সরকার কী করেছে তা ভুলে যান। সুপ্রিম কোর্ট যা বলেছে, সেই মেনেই কাজ করবে এই সরকার। শূন্যপদে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত পক্ষে ৫০ হাজার নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। আগামী ৬-৭ তারিখের মধ্যে নিয়োগনীতি ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। ভাষ্কর ঘোষ-র মন্তব্য, সরকারি কর্মচারিদের মিডিয়ায় কথা বলা নিয়েও আলোচনা হয়েছে। মুখ্য়মন্ত্রী বলেছেন, ২২ জুন তারিখ যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারিদের একটা ভাল সুখবর দেবেন।
চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়। সমস্তটাই যাতে কর্মচারিদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন।
