গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Newsdesk সুপ্রিম কোর্টে হাজিরা বাংলার মুখ্যসচিবের 

    সুপ্রিম কোর্টে হাজিরা বাংলার মুখ্যসচিবের 

    0
    96
    Attendance of the Chief Secretary of Bengal in the Supreme Court
    Attendance of the Chief Secretary of Bengal in the Supreme Court

    পশ্চিমবঙ্গ-সহ ১৮টি রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিবকে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হয়েছে।

    রাজ্যগুলি বিচারবিভাগীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বিচারক, বিচারবিভাগীয় অফিসারদের বেতন, বকেয়া পেনশন, অবসরকালীন সুযোগ-সুবিধে দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ উঠেছিল। যে সব রাজ্যের বিরুদ্ধে গাফিলতির আঙুল উঠেছিল সেগুলির মুখ্যসচিব, অর্থসচিবদের সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বি পি গোপালিকা, অর্থসচিব মনোজ পন্থ সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে সমস্ত তহবিল বরাদ্দ করা হয়েছে। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের তরফে কোনও খামতি থাকলে তাও দেখা হবে। প্রধান বিচারপতি বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। কোনও বিল থাকলেও তা তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে।মুখ্যসচিব, অর্থসচিবদের দিল্লিতে ডাকতে তাদের কোনও আনন্দ হয় না। কিন্তু রাজ্যের আইনজীবীরা এই মামলার শুনানিতে নিয়মিত গরহাজির ছিলেন।