
বিজেপির গ্যাস বেলুনের গ্যাস বেরিয়ে গিয়েছে। ময়নাগুড়ির সভা থেকে এলপিজি বুকিং নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন গ্যাস না থাকলে মানুষ খাবে কি।
আরও বলেছেন মানুষ খেতে পাবে না। পুরনো দিনে আবার ফিরে যাবে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন রাজ্য সরকার কেরোসিনের পরিমাণ বাড়িয়েছে, যাতে রান্না করে খেতে পারে। তিনি আরও বলেছেন পেট্রোলের দাম বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে।
এটা তাঁর হাতে নেই। বিজেপিকে ভ্যানিশ পার্টি বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।








