
কেন্দ্রের বাজেটকে দিশাহীন মিথ্যায় ভরা বাজেট বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বাজেটের সমালোচনা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায় ভোট পাবে না বলেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে। তাঁর দাবি গত বছর নির্বাচনের আগে বিহার পেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেছেন এই বাজেটে কৃষক, মহিলা, যুবসমাজ, তপশিলি জাতি, উপজাতিদের সবাইকেই এই বাজেটে বঞ্চিত করা হয়েছে।
তাঁর দাবি ডানকুনিতে যে ফ্রেট করিডরের কথা বাজেটে বলা হয়েছে, ২০০৯-এ তিনিই বলেছিলেন। তাঁর কথায় এই বাজেটে কোনও দিশা নেই দেখে শেয়ার বাজারেও পতন নেমেছে।





