মনরেগা-বাজেটে বঞ্চিত বাংলা, সরব তৃণমূল 

0
128
ছবি সৌজন্যে : এক্স

মনরেগার  টাকা আটকানো সহ সহ কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। এক্স পোস্টে ভিডিও বার্তায় এভাবেই কেন্দ্রের সরকারকে এমনই কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সভার সাংসদ মমতা বালা ঠাকুর।

তিনি বলেছেন, ২০২১-র পর থেকে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, বাংলার সাধারণ মানুষের হকের টাকা বরাদ্দ করা হয়নি। আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার অধিকার কেড়ে নিচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর-র।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সাংসদরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। পাশাপাশি বাইরেও বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সংসদরা।