
দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠছে যুবক। ভিডিও পোস্ট করে বর্ধমানের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। গণনার ঘরগুলোয় সিসিক্যামেরা, এসি লাগানোর কাজ চলছে।
অভিযোগের পর প্রতিক্রিয়া দিয়েছে জেলা নির্বাচন দফতর। বর্ধমানের উত্তরের ৫টা বিধানসভার ইভিএম ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির এই বিল্ডিংয়ে রয়েছে। এখানেই সোমবার গণনা হবে। কিন্তু ওই গণনাকেন্দ্রে রাতের অন্ধকারে এক যুবকের দড়ি বেয়ে ছাদের ওঠার ভিডিও পোস্ট করেন প্রশ্ন তোলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস।
স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূলও। যদিও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় স্ট্রংরুমের নিরাপত্তার কোনও খামতি রাখা হয়নি। টেকনিক্যাল কাজের জন্যই ছাদে লোক উঠেছিল।
