বেঙ্গল ফাইলস: ইতিহাস মোছার চেষ্টা, তোপ সুকান্ত-র পাল্টা পূর্ণেন্দু

0
207
ছবি সৌজন্যে : নিজস্ব

ইতিহাস থেকে বামেরা ডাইরেক্ট অ্যাকশন ডে-র ঘটনাকে মুছে দিতে চেয়েছিল, এখন রাজ্য সরকারও চাইছে। বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস-র ট্রেলার লঞ্চ আটকে যাওয়ায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

তাঁর কথায় কলকাতার ঐতিহাসিক ১৯৪৬-র ১৬ অগাস্টের ডাইরেক্ট অ্যাকশন ডে-র সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাকে মানুষের সামনে আসতে দিচ্ছে না সরকার। ঠিক যেমনটা বামেরা করেছিল। যে কোনও নির্বাচনে আগে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা বিজেপি আরএসএসের পুরনো ছক।

পাল্টা বিঁধেছেন পূর্ণেন্দু বসু। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন এরাজ্যে ২০২৬-র নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গ সৃষ্টির কাজই তারা করতে নেমেছে। বেঙ্গল ফাইলস নাম এই ছবি সেই প্রয়াসেরই অঙ্গ।