বেঙ্গল ইজ ব্যাক, ব্যাক উইথ আ ব্যাং: স্বপন

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

শিল্প বিনিয়োগের ঠিকানা পশ্চিমবঙ্গ। শিল্পপতিদের বার্তা দিতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-র বলেছেন বেঙ্গল ইজ ব্যাক, ব্যাক উইথ আ ব্যাং।

শুক্রবার বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানেই তিনি বলেছেন তাঁরা এমন এক বাংলাকে পেয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে শিল্পপতি সবারই কিছু না কিছু অভিযোগ রয়েছে। রাজ্যটি কার্যত আনহ্যাপি স্টেটে পরিণত হয়েছিল। যা বদলাতেই এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেছেন বর্তমানে সম্পূর্ণ ব্যবসা ও বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তাঁর কথায় নতুন সরকারের বাজেট দেখে অনেকেই সমালোচনা করে বলেছেন এটা রাজ্যের বাজেট নয়, কেন্দ্রের বাজেট।

এই আর্থিক সাহায্য রাজ্যের অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা করেছেন তা বাংলার স্বার্থেই প্রয়োজন।