লাখখানেক তরুণ-তরুণীর সাফল্যে উজ্জ্বল বাংলা: মুখ্যমন্ত্রী

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবার লাখখানেক তরুণ-তরুণী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স-র বিভিন্ন পরীক্ষায় সফলতা পেয়েছেন। রাজ্যের তরুণ প্রজন্মের এমন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এবছর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ও প্যারামেডিক্যাল সম্পর্কিত পরীক্ষায় প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী উত্তীণ হয়েছেন। কেউ এএনএম, কেউ জিএনএন, কেউ আবার প্যারামেডিক্যালে। তাঁদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য।
মুখ্যমন্ত্রীর কথায় এই সমস্ত পরীক্ষার্থী যুক্ত হয়ে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রকে আরও দক্ষ ও কুশলী করার উদ্দেশ্যে। পেশাগত শিক্ষা, লক্ষ চাকরি এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এইভাবেই পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে।