
হিংসামুক্ত ভোট কিভাবে সম্ভব দেখিয়ে দিয়েছে বিহার। পশ্চিমবঙ্গেও প্রতিফলন হওয়া উচিত। বিহার ভোটের ফল বেরতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিহারের ভোটকে আই ওপেনার বলে উল্লেখ করেছেন তিনি। ব্যারাকপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে এসআইআর নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন এই ভোট দেশের গণতন্ত্র যে মজবুত তা প্রমাণ করেছে। এসআইআর একটা প্রসেস। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করছে এই প্রসেস।
তাঁর কথায় বিহারের মত পশ্চিমবঙ্গেও একশ শতাংশ হিংসামুক্ত ভোেট প্রতিফলিত হওয়া সম্ভব। দুর্নীতি মুছে যাওয়া সম্ভব।





