গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs সল্টলেকের রাস্তায় একাধিক আধার কার্ড!

    সল্টলেকের রাস্তায় একাধিক আধার কার্ড!

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাটোয়া, ফালাকাটার পর সল্টলেক, এসআইআর আবহে ফের রাস্তায় আধার কার্ড। এবার সল্টলেকের বি এ-সি এ ব্লকে পার্কের পাশের রাস্তায় মিলেছে ভিন রাজ্যের একাধিক আধার কার্ড।।
    জানা গিয়েছে, রবিবার সকালে প্রাতর্ভ্রমণকারীদের নজরে পড়ে বিষয়টি। তাঁদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর উত্তর থানায় পুলিশ। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের একাধিক ব্যক্তির আধার কার্ড মিলেছে। সেগুলি কী ভাবে পার্কের পাশে এল, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।
    প্রাতর্ভ্রমণকারীদের একাংশের কথায়, পার্কের পাশে একাধিক আধার কার্ড দেখে তাঁরা অবাক। সেগুলি আসল, না কি নকল তা আদৌ বোঝার উপায় নেই।