এসআইআর, সাড়ে ৮ হাজার গ্রুপ বি অফিসারে রাজি রাজ্য

0
95
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর কাজের জন্য সাড়ে ৮ হাজার গ্রুপ বি অফিসার দিতে পারবে রাজ্য সরকার। নবান্নের তরফে চিঠি দিয়ে এই তথ্য জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।

সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। আগের শুনানিতে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ওই শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন রাজ্য সরকার এসআইআরের কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি। তাই বাইরের রাজ্য থেকে আধিকারিকদের নিয়োগ করতে হয়েছে।

এরপর আদালত রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ। কতজন গ্রুপ বি অফিসার রাজ্য সরকার এসআইআর-র কাজের জন্য দিতে পারবে তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে। সেই মত কমিশনকে রাজ্য সরকার জানিয়েছে ৮৫০৫ জন অফিসারের সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে।