এখনই কমছে না শীত, জবুথবু রাজ্য

0
132
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

এখনই শীত কমার কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ১৯ তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে।

এরমধ্যে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। বাতের দিকে উত্তুরে হাওয়ার দাপটে শীত আরও অনুভূত হবে। ১৫ তারিখ পর্যন্ত পশ্চিমের জেলাগুলোয় শৈতপ্রবাহের হলুদ সতর্কতা জারি থাকছে। রবিবার পর্যন্ত জেলাজুড়ে জাঁকিয়ে থাকবে শীতের স্পেল। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতে জবুথবু উত্তরবঙ্গও। দার্জিলিংয়ের তাপমাত্রা ১-এ নেমে গিয়েছে।

শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রিতে। দাপট ছিল কুয়াশার। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ছিল ১০-র নিচে।