
দিনের বেলায় শীতের অনুভূতি আগেই গায়েব হয়েছে। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে এন্ট্রি নিচ্ছে বসন্ত। রাতের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মধ্যে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। খুব শিগগিরই তা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। একইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি আরও বাড়বে। কলকাতা-সহ রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
দার্জিলিং জেলায় রবিবার ও সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। তবে রাজ্যের অন্যান্য জেলায় তেমন কুয়াশার সম্ভাবনা নেই।







