সোহমকাণ্ডে সাড়ে ১৭ ঘণ্টা পর অভিযোগ দায়ের

0
206
sohom kande 17 ghonta por ovojog dayer
sohom kande 17 ghonta por ovojog dayer
জনগণের চাপে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পরে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ নিতে বাধ্য হল পুলিশ। টেকনো সিটি থানায় অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী এবং তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিউটাউনের ওই রেস্তোরাঁর ম্যানেজার।
অভিযোগের পর রেস্তোরাঁয় গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও শুক্রবার রাতে ঘটনার পর অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। এমনটাই দাবি রেস্তোরাঁর মালিক আনিসুর আলমের। রেস্তোরাঁ মালিকের আরও অভিযোগ ঘটনার পর থানায় ডেকে নিয়ে গিয়ে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই এমনই মুচলেকা জোর করে লিখিয়ে নেওয়া হয়। এদিকে রেস্তোরাঁ মালিককে মারধরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা বিধায়ক। একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা তাঁর উচিত হয়নি বলে স্বীকারও করে নিয়েছেন। তবে চণ্ডীপুরের বিধায়ক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। তাঁর দাবি আনিসুর আলম অভদ্র ব্যবহার করেছেন এমনকি দেহরক্ষীদের গায়ে হাতও তোলা হয়েছে।