দিল্লিতে বাঙালি অধ্যাপিকা খুন, ৩ দিনে গ্রেফতার দম্পতি 

0
20
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা দেবস্মিতা পাল-র রহস্যময় খুনের ঘটনার মাত্র তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
নিহত অধ্যাপিকার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা ছিলেন। গত বুধবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা দেবস্মিতার পরিচিত হওয়ায় সহজেই তাঁর ফ্ল্যাটে প্রবেশ করতে পেরেছিল। তদন্তে উঠে এসেছে, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা দিল্লিতে আসে। সিসিটিভি ফুটেজে মুখোশ পরে অভিযুক্তদের ফ্ল্যাটে ঢোকা এবং বেরিয়ে যেতে দেখা গিয়েছে।