গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment জাতীয় পুরস্কারের সম্মানিত ডিপ ফ্রিজ

    জাতীয় পুরস্কারের সম্মানিত ডিপ ফ্রিজ

    0
    76
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অর্জুন দত্ত পরিচালিত ডিপ ফ্রিজ,৭১ তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে। দিল্লির বিজ্ঞানভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে এই সম্মান তুলে দিয়েছেন। সেই বিশেষ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে ছবির টিম।

    উল্লেখ্য ডিপ ফ্রিজ ছবির গল্প মূলত আবর্তিত হয়েছে এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে।যিনি এর আগে অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতী’র মতো সিনেমা উপহার দিয়েছেন বাঙালি দর্শককে।এবার চতুর্থ সিনেমার সুবাদেই জাতীয় পুরস্কার ধরা দিয়েছে অর্জুনের হাতে। এর আগে ছবির বিশেষ সম্মানপ্রাপ্তি নিয়ে ডিপ ফ্রিজ নিয়ে বলতে গিয়ে পরিচালক জানিয়েছিলেন, এই ছবির শুটিং শুরু হল যখন, তখন মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারেন। এমএনডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে মা চলে গেল।

    ডিপ ফ্রিজ-এর ফিল্মিং, পোস্ট প্রোডাকশন, এই পুরো সময়টা জুড়ে মায়ের সেই নিরন্তর যুদ্ধ, অবশেষে চলে যাওয়া।অর্জুনের আক্ষেপ,মাকে ডিপ ফ্রিজ দেখাতে পারেন নি। আজ মনে হচ্ছে, তাঁর এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি, এ যেন মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেললেন।