ভিনরাজ্যে বাঙালি হেনস্থা, পথে নামার বার্তা মুখ্যমন্ত্রীর 

0
211
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এসে বসবাস করেন। কিন্তু পশ্চিমবঙ্গে তাঁদের কেউ বিরক্ত করে না।
অথচ পশ্চিমবঙ্গের মাত্র ২২ লক্ষ ৫০ হাজার মানুষ মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে থাকেন। তাঁদের উপর অত্যাচার হচ্ছে। এমনটা কেন? এই প্রশ্নই তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই আগামী ১৬ তারিখ রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ওই দিন রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিবাদ কর্মসূচি করতে হবে। গ্রাম, শহর সর্বত্র সাধারণ মানুষকে পথে নামার আবেদন করেছেন তিনি। তাঁর কথায়, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। এটা পশ্চিমবঙ্গের মানুষের মর্যাদার প্রশ্ন। সকলকে সঙ্গে নিয়ে প্রতিবাদে শামিল হতে হবে।
এদিকে আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির দিনই বিজেপি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। সোমবার মন্ত্রিসভায় সেই অভিযানকে একেবারেই গুরুত্ব না দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।