গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment চিরদিনই তুমি যে আমার’ ছাড়লেন দিতিপ্রিয়া

    চিরদিনই তুমি যে আমার’ ছাড়লেন দিতিপ্রিয়া

    0
    251
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে অবশেষে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়। অপু-আর্য’র দ্বন্দ্বের পরিণতি যে এমন দিকে গড়াবে, সেটা সম্ভবত নির্মাতারাও ভাবতে পারেননি।এর আগে শুক্রবারই সিরিয়ালের সেটে ফিরেছিলেন জীতু কমল।

    খবর পেয়ে ফ্যান ফলোয়াররাও আশ্বস্ত হন, এই বুঝি অপু-আর্য’র দ্বন্দ্ব মিটল। এবার থেকে নির্বিঘ্নে সিরিয়ালের শুটিং হবে, তবে পরের দিন সাতসকালে ইন্ডাস্ট্রির অন্দরমহল মারফৎ জানা যায়, অভিনেত্রী মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে পরামর্শ চাওয়ার পাশাপাশি আর্টিস্ট ফোরামেও লিখিত অভিযোগ জানিয়েছেন।এরপরই শোনা যায়, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন দিতিপ্রিয়া।এযাবৎকাল সেটা জল্পনা স্তরেও থাকলেও সেই খবরে সিলমোহর পড়েছে।এর আগে,দিন কয়েক ধরেই ,আর্য-অপর্ণা ওরফে জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে ধারাবাহিকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল।প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিবার বৈঠক করেও তাঁদের মতপার্থক্যের সমাধান সূত্র বের করার চেষ্টা করেছিল।তবে শেষরক্ষা হয়নি, শেষপর্যন্ত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সোশাল মিডিয়ায় জীতু ফ্যানদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে কাজেও মন বসছে না তাঁর। দিতিপ্রিয়া ধারাবাহিকে কাজ না করার ইচ্ছা প্রকাশ করেন।গত সপ্তাহান্তে দুই শিল্পীর সঙ্গেই ফোরাম আলোচনা করে। যেখানে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরাও ছিলেন।

    আলোচনার পর দিতিপ্রিয়াকে জানানো হয়, যেহেতু প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর লিখিত চুক্তি নেই,তাই ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম এবং ফোরামের নিজস্ব নিয়ম অনুযায়ী,কাজ ছাড়ার আগে অভিনেত্রী অন্তত দু’মাসের নোটিস দিতে বাধ্য। তবে দিতিপ্রিয়া তাঁর শারীরিক ও মানসিক অপরাগতার কারণ জানিয়ে নিয়ম শিথিলের আবেদন করেন যে, সবার সম্মতিতে যেন এই নোটিস পিরিয়ড ১৫ দিন করা হয়।এই বিষয়ে দিতিপ্রিয়ার ২৩ নভেম্বর মেল করার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি মেল করতে পারেননি।