
উত্তরপ্রদেশের কানপুরে খুন হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক বছর ৩২-এর পথিক হেমব্রম। তিনি বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা এলাকার দামোদরপুর গ্রামের বাসিন্দা।
কয়েক মাস আগে জীবিকার সন্ধানে তিনি কানপুরে যান। সেখানে এক চামড়ার কারখানায় কাজ করতেন। পরিবার সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোবিন্দনগর থানার অদূরে দিল্লি-কানপুর রেললাইনের পাশ থেকে পথিকের দেহ উদ্ধার হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক ভাবে অনুমান, তাঁকে নির্মম ভাবে পিটিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে রাজনৈতিক বা জাতিগত বিদ্বেষ থাকলেও থাকতে পারে। এদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস।
তাদের এক্স পোস্টে বলা হয়েছে, দেশের বাঙালিদের প্রতি বিদ্বেষ থেকেই এই নৃশংস কাজ ঘটনানো হয়েছে। ২০২৬ এ পশ্চিমবঙ্গ থেকেই বিজেপির শেষের শুরু হবে দাবি করা হয়েছে পোস্টে।








