গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata বঙ্গের পরিযায়ীদের হেনস্থা, পথে বামেরা, রুটি সেঁকছে তৃণমূল, তোপ অধীরের

    বঙ্গের পরিযায়ীদের হেনস্থা, পথে বামেরা, রুটি সেঁকছে তৃণমূল, তোপ অধীরের

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলার পরিযায়ীরা বিজেপি শাসিত রাজ্যে অক্রান্ত হচ্ছেন। অভিযোগ তুলে বুধবার পথে নামছে তৃণমূল।
    তার আগে মঙ্গলবার সন্ধেয় যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বামেরা। যাদবপুর থেকে বামেদের এই মিছিলে সামিল হয়েছিল সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির মত সিপিএম নেতৃত্ব। বাংলাভাষীদের বাংলাদেশি বলে আটক করছে বিজেপি শাসিত রাজ্যে। ওড়িশা, দিল্লি থেকে অসম বিভিন্ন জায়গায় হেনস্থার মুখে পড়তে হচ্ছে রাজ্যের বাসিন্দাদের। সুজন চক্রবর্তী বলেছেন এক সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজনীতি করেছেন। তার সুযোগ নিচ্ছে বিজেপি পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি স্যাঁকা শুরু করেছে তৃণমূল। আক্রমণ করেছেন অধীর চৌধুরি। তাঁর কথায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূলের কোনও মাথাব্যথা নেই।
    পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেনি রাজ্য সরকার। বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছেন পরিবারের লোকজন।