
পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানরাই বাংলাদেশি, রোহিঙ্গাদের ধরিয়ে দিচ্ছে। দাবি করেছেন শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতির দাবি এরাজ্যের ভারতীয় মুসলিমরা যারা নিজেরা ভিনরাজ্যে কাজ করেন, তারাই অনুপ্রবেশকারীদের চিনিয়ে দিচ্ছেন।
পুলিশকে ডেকে বলে দিচ্ছেন এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। বাঙালিই বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। তিনি আরও বলেছেন বাঙালি হিন্দু এবং ভারতীয় মুসলমানদের পাশে রয়েছে বিজেপি। তাঁর বক্তব্য বাঙালি হিন্দু এবং ভারতীয় মুসলমানদের কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের এদেশ ছাড়তেই হবে। একইসঙ্গে দিল্লির প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য দাবি করেছেন দিল্লির বাঙালি কলোনির কত বাড়িতে শিখা, গোপা নাম ভাঁড়িয়ে যে সব মহিলারা কাজ করতেন। হঠাৎ করেই তারা উধাও হয়ে যাচ্ছেন।
এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর তাদের আর কেউ খুঁজে পাচ্ছে না। অথচ দিল্লির ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। কিন্তু বাস্তাবে তাদের অস্তিত্ব নেই।






