গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান

    ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান

    0
    197
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড,এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই।সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে।সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান।

    সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুল-এর ইতি মা গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, জন এলটন, মিলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। খবরটি জানতে পেরে ইমন চক্রবর্তী জানিয়েছেন, এই খবর তিনি প্রথম পান সকাল নাগাদ। তখন তিনি সারে‌গামাপা-এর সেটে শুটিংয়ে ব্যস্ত। ইমনের কথায়, তিনি এখনও হজম করে উঠতে পারছেন না বিষয়টা। আসলে এমন পরিস্থিতিতে ইমনের পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।খবর পেয়েই প্রথম সে কথা ইমন চক্রবর্তী জানিয়েছেন সারেগামাপা-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের।তার পর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে। ইমন চক্রবর্তী বলেছেন, তাঁর বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই তার পর বাবাকে ফোন করেছেন।

    উল্লেখ্য ইতিমধ্যেই সারা দেশে সেরা গায়িকাদের তালিকায় নাম উঠেছে ইমনের। এ বার কি তবে অস্কার আসতে চলছে বাড়িতে? প্রশ্ন থামিয়ে দিয়েই গায়িকা বলেছেন, না না, এত প্রত্যাশা তিনি রাখেন না।